১২ নভেম্বর, ২০২৫ ২০:৪৭
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল), সিলেটে অফিসের পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিটিসিএল কর্তৃপক্ষ বলছে, পাশ্ববর্তী বাংলাদেশ ব্যাংকে কাজ চলছে। সেখানেথেকে স্পার্ক করে আগুনের সূত্রপাত। আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা।
প্রতিষ্টানটির সিলেট কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মিহির রায় বলেন, আগুনে ঘরে থাকা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে বড় কোন ক্ষতি হয়নি।
এদিকে ফায়ার সার্ভিসের সিলেটের তালতলা অফিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, এটি নিছক একটি দুর্ঘটনা মনে হচ্ছে। প্রাথমিকভাবে এতে নাশকতার কোনো আভাস না মিললেও অধিকতর তদন্ত করা হবে।
আপনার মন্তব্য