নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৫ ১২:৩৫

দক্ষিণ সুরমায় আগুনে ৩টি ঘর পুড়ে ছাই

সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার রায়েরগ্রামে অগ্নিকান্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের আলমুপর একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর যীশু তালুকদার জানান, বৈদ্যুতিক শর্ট শার্টিক থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক হিসেব মতে আগুনে ১০ লাখ টাকার মতো ক্ষতি। এতে ১৯টির মতো কক্ষ পুড়ে গেছে।

জানা যায়, মধ্যরাতে রায়েরগ্রামের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। একে একে পাশাপাশি ৩টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এরমধ্যে নাট্যকর্মী সুমন রায়ের ঘরও রয়েছে। তার ঘর পুরোটাই পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একাধিক ইউনিট পৌঁছলেও রাস্তায় সংস্কার কাজের জন্য দমকাল বাহিনীর বড় গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি। পরে ছোট গাড়ি গিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন ফায়ার ফাইটাররা।

এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান সিলেট-৩ আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত