নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৫ ১৬:৩১

রাতে দেশে ফিরছে দ্বীপের মরদেহ

অবশেষে সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আজ রাত দেশে ফিরছে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষায় গিয়ে মারা যাওয়া সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ।

রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দ্বীপের মরদেহ দেশে এসে পৌছবে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬ টায় ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে রওয়ানা দেবে। এরপর রাত সাড়ে ৮ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবে।

মরদেহ আনতে দ্বীপের স্বজনরা ইতোমধ্যে ঢাকায় পৌচেছেন। তারা এখন শাহজালাল বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন। সেখান থেকে দ্বীপের কাজিন দেবব্রত দাস দেবু সিলেটটুডেকে বলেন, ঢাকায় অবরতণের পর দ্বীপের মরদেহ সড়ক পপথে নিয়ে আসা হবে। মরদেহ প্রথমে সিলেট আনা হবে না সরসিরি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়িতে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে- এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।। তবে বুধবার দিনে গ্রামের বাড়িতে তার শেষকৃত্যু সম্পন্ন হবে।

এরআগে মঙ্গলবার দিনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দ্বীপের মরদেহ দেশে আসার কথা থাকলেও ফ্লাইটজনিত জটিলতায় শেষ মূহূর্তে তা বাতিল হয়ে যায়।

গত ১২ নভেম্বর (বুধবার) ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান একুশ বছরের তরুণ দ্বীপ।

উচ্চ শিক্ষার জন্য গত মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দ্বীপ।

দ্বীপের আকস্মিক মৃত্যুতে সিলেটজুড়েই শোকের ছায়া বইছে। তার স্বজন-বন্ধুদের পাশপাশি সাধারণ মানুষজনও দ্বীপের এমন মৃত্যুতে আফসোস করছেন। পাশপাশি সকলেরই প্রশ্ন ছিলো কবে দেশে ফিরবে দ্বীপের মরদেহ।

দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তবে তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দ্বীপ।

দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত