১৮ নভেম্বর, ২০২৫ ১৯:১৮
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ্ আরফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রয় ও মজুদ করার অভিযোগে পাঁচজনকে ছয় মাস করে কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার গভীর রাতে কোম্পানীগঞ্জ ডাকঘরের পাশে একটি ক্রাশার মিলে অভিযান চালিয়ে ওই মিলের ম্যানেজারসহ ছয়জনকে হেফাজতে নেওয়া হয়। এরপর তদন্তে একজেনর সম্পৃক্ততা না পাওয়ায় তােক অব্যাহতি দেওয়া হয়। বাকি পাঁচজনকে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সুনামগঞ্জের ছাতক উপজেলার মুনসুর আহমেদ (২৭) ও কামরুল হাসান (৩১), কোম্পানীগঞ্জের মহিবুর রহমান (২৭), নেত্রকোনার সিদ্দিক মিয়া (৫৩) এবং গোয়ানঘাটের ময়না মিয়া (৫০)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, সাজাপ্রাপ্ত পাঁচজনকে ইতোমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধ এলাকা থেকে উত্তোলিত পাথর যার ক্রাশার মিলেই পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে এবং এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
আপনার মন্তব্য