সিলেটটুডে ডেস্ক

২০ নভেম্বর, ২০২৫ ১১:৪৫

সিলেট-১ আসনে এনসিপির মনোনয়নপত্র জমা দিলেন মাসুদুর রহমান

আগামী সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে প্রার্থী হতে জাতীয় নািরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ মাসুদুর রাহমান।

বুধবার দলের কেন্দ্রিয় কার্যালয়ে কেন্দ্রিয় নেতাদের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মাসুদুর রহমান সিলেট -১ আসনের পাশাপাশি সুনামগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এসব তথ্য জানিয়ে ফেসবুকে মাসুদুর রহমান লিখেছেন- আলহামদুলিল্লাহ, জীবনের কঠিন সিদ্ধান্ত নিলাম। মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে মেধাভিত্তিক রাজনীতির চর্চা ও তার প্রসার ঘটাতে "জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে সিলেট-১ এবং সুনামগঞ্জ -৩ আসনের জন্য নমিনেশন জমা দিলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। দেশের আপাময় জনগণকে সাথে নিয়ে আমরা একটি সুখী, সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ বিনির্মানের প্রতিশ্রুতি দিচ্ছি।

তিনি আরও লিখেন- শীঘ্রই পথে প্রান্তরে আপনাদের সবার সাথে দেখা হবে, কথা হবে আর পরিবর্তন সূচিত হবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ৭১ আর জুলাই'২৪ শের চেতনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। সবার দোয়া এবং আন্তরিক সহযোগীতা কামনা করছি।

প্রসঙ্গত, সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী হতে মাঠে সক্রিয় রয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক।

আপনার মন্তব্য

আলোচিত