নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৫ ১৭:৪০

নির্বাচনী হলফনামায় বিদেশের সম্পদের হিসাবও দিতে হবে: দুদক চেয়ারম্যান

নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

রোববার সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা সম্পদের বিবরণী চাচ্ছি, সেখান বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। পাশাপাশি উনপার্জিত সম্পদ যাদের থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা গ্রহণ করবে জানান তিনি।

এ সময় তিনি দুদকের নানা সীমাবদ্ধতারা কথা তুলে ধরে তিনি বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিলো ৫.২১ একর, তবে আমরা অনুসন্ধান করে পাই ২৯ একর। সে সময় দুদক সেটি তদন্ত করে বের করলেও ব্যবস্থা নেয়া যায়নি।

সিলেটের সাদাপাথর লুটের ঘটনার তদন্তে দুদকের উপর কোনো চাপ নেই উল্লেখ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত