২৮ নভেম্বর, ২০২৫ ১৫:১৭
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটের বিয়ানীবাজারে বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর জিন্দাপির জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য কামরুল হাসান চৌধুরী শাহিন।
এতে একেএম কিবরিয়া, সালেহ আহমদ, এমরান আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া নিঝুম, মুরশেদ চৌধুরী পলু, খলিলুর রহমান, আবজল আহমদ চৌধুরী, তুহিন আহমদ চৌধুরী, মাছুম আহমদ, আব্দুল আহাদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক।
এদিকে, মিলাদ ও দোয়া মাহফিল শেষে কামরুল হাসান চৌধুরী এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি জানান, আগামী সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে দল যখন চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করবে, তখন তিনি দলের প্রার্থীর পক্ষে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
তিনি বলেন, এটা আমার পিতৃভূমি-মাতৃভূমি। আমি রাজনীতি করি মানুষকে সঙ্গে নিয়ে। দলের শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমি আজীবন রাজনীতি করে যেতে চাই।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানান।
আপনার মন্তব্য