নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৫ ২০:১১

সিলিং ফ্যানে ঝুলছিল বৃদ্ধের লাশ

সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর পূর্বপাড়া এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

নিহত মো. তাহির আলী (৮০) নগরের মোগলাবাজার থানাধীন ২৭নং ওয়ার্ডের গোটাটিকর পূর্বপাড়া এলাকার মৃত আনফর আলীর ছেলে।

পুলিশ জানায়, নগরের ২৭নং ওয়ার্ডের গোটাটিকর পূর্বপাড়া এলাকার মো. তাহির আলী তার বাসায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, ‘গোটাটিকর পূর্বপাড়া এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত