নিউজ ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩২

ভ্যাট ব্যবস্থায় পূর্ণ অটোমেশন আনতে এনবিআরের নতুন উদ্যোগ

ভ্যাট সংক্রান্ত অধিকাংশ কার্যক্রম আটোমেটেড সিস্টেমে হবে: আবু হান্নান দেলওয়ার

আবু হান্নান দেলওয়ার

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আবু হান্নান দেলওয়ার হোসেন  বলেন  “আমাদেরকে ম্যানুয়াল ‍সিষ্টেমটাকে ভুলে যেতে হবে । আমরা ধিরে ধিরে মেশিন নির্ভর হবো । এই বাস্তবতাকে যদি আমরা মেনে নেই তাহলে কিন্তু আমাদের ফিফটি পারসেন্ট সমস্যা সমাধান হয়ে যাবে।

বুধবার ( ১০ ডিসেম্বর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ -২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে নগরীর অভিজাত গ্র্যান্ড সিলেট হোটেলে প্রধান অতিথির বক্তব্যে আবু হান্নান দেলওয়ার হোসেন বলেন, “আপনারা জেনে খুশি হবেন যে আমাদের অনলাইন রিটার্ন ফালিং প্রায় বাইশ থেকে লাক হয়ে গেছে ।” মানুষ দিন অনলাইন রিটার্ন ফাইলিং আগ্রহী হচ্ছে উল্লেখ করে সবাইকে ভবিষ্যতে অনলাইন সিষ্টেম অডিটের জন্য প্রস্তুত হতে বলেন।

এনবিআরের সেবাকে আরও ব্যবসায়ীবান্ধব করতে চলমান বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, ভ্যাট ব্যবস্থাপনাকে ধীরে ধীরে ম্যানুয়াল পদ্ধতি থেকে সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ই-রিটার্ন ও ই-পেমেন্টে সহায়তা দিতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়েছে।

তিনি জানান, সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়নের অন্যতম প্রধান উৎস হলো জাতীয় রাজস্ব বোর্ড। একটি দেশের উন্নয়ন-অগ্রগতির সঙ্গে সঙ্গে ভ্যাট ও আয়করের পরিমাণও বাড়ে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ রাজস্ব ভ্যাট থেকেই সংগৃহীত হয়। তাই ব্যবসার উন্নয়ন ও রাষ্ট্রের অগ্রগতির স্বার্থে ব্যবসায়ীদের স্বেচ্ছায় নিবন্ধন গ্রহণ এবং নিয়মিত ভ্যাট প্রদান করা উচিত। এটি প্রত্যেক ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, ন্যায়বিচার ও বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা আত্মত্যাগ করেছে। চেতনায় নতুন বাংলাদেশ গড়ে উঠছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে হয়রানিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অঞ্চলের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুর রহমান।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদত এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত