১৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৪
প্রতীকী ছবি
সিলেটের শহীদুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মৃতের পিতার নাম মরহুম আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলার শ্রীনিবাসদী এলাকায় গোপালদী-মাহমুদপুর সংযোগ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহীদুল মরদেহ বেওয়ারিশ হিসেবে নারায়নগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা যায়, মরদেহ উদ্ধারের পরে প্রযুক্তির সাহায্যে আঙুলের ছাপ নিয়ে লাশের পরিচয় শনাক্ত করা হয়। লাশের মাথাটি এখনো পাওয়া যায়নি। পেট কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো লাশে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শহীদুলের স্থায়ী ঠিকানা নগরীর হাউজিং এস্টেট এলাকার ৪৭/এ ৩য় তলা এবং বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে নগরীর মুন্সিপাড়া এলাকার ডি ব্লকের ৭১ নং বাসার।ঘটনার পর পিবিআই একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মাথা উদ্ধারের চেষ্টার পাশাপাশি তার পরিবারের খোঁজে মাঠে নেমেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (সার্কেল) মেহেদী ইসলাম বলেন, মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার একটি শাখা সড়কের পাশে মরদেহটি পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে প্রযুক্তির সাহায্যে আঙুলের ছাপ নিয়ে লাশের পরিচয় শনাক্ত করা হয়। লাশটির মাথা এখনো পাওয়া যায়নি। তার পেট কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান আজ বুধবার জানান, সিলেটে শহীদুলের পরিবারের খোঁজ করেও পাওয়া যাচ্ছে না। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে মৃতদেহটি ফেলে রেখে পালিয়ে গেছে। তবে কীভাবে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
আপনার মন্তব্য