১৭ ডিসেম্বর, ২০২৫ ২৩:৫০
‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসাইনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বের) বিকেলে পৌর শহরের মশুল্লা (জানাইয়া) গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে পুলিশ মোবারককে গ্রেপ্তার করে।
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসাইনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান। মামলার বিষয়টি যাচাই-বাচাই চলছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
আপনার মন্তব্য