১৭ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:৪১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কান্দিগাঁও এলাকা থেকে পুলিশ অ্যাসল্ট মামলায় এ এম রায়হান উদ্দিন (৪২) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। রায়হান উপজেলার বাহদুরপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রায়হান উদ্দিনের বিরুদ্ধে বাসে আগুন ও নাশকতার ঘটনায় থানায় মামলা রয়েছে।
আপনার মন্তব্য