নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৬ ১৯:৪৭

সিলেটের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ডা. নুরুল আম্বিয়া আর নেই

সিলেটের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ও নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই।

শুক্রবার সকাল ৭ টা ১০ মিনিটের তিনি নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার বাদ জুম‘আ সিলেট নগরীর শাহজালাল উপশহর এ ব্লক জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর হযরত মানিক পীর (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ডা. নুরুল আম্বিয়ার জামাতা শিল্পী ও চিকিৎসক জহিরুল ইসলাম অচিনপুরী এসব তথ্য জানিয়েছেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য খ্যাতিমান চিকিৎসক নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার এক শোকবার্তায় এনইইউবি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর বলেন, মরহুম প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী একজন খ্যাতিমান চিকিৎসক ও সজ্জন-সমাজহিতৈষী ব্যাক্তি ছিলেন।

ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি একজন শুভাকাঙ্খীকে হারালো। তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত