০৮ মার্চ, ২০১৬ ১৮:২৮
সারা দেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বানিয়াচংয়েও আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ পালিত হয়েছে।নারী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল‘অধিকার,মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’।
এ উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় আলোচন সভা,মানববন্ধন,বর্ণাঢ্য র্যালি,সচেতনামূলক নাটক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় বাদ্য যন্ত্র সহকারে উপজেলা চত্ত্বর থেকে র্যালি আরম্ভ হয়ে বড়বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।
র্যালিতে ব্র্যাক,অক্সফাম,হিলিপসহ বানিয়াচংয়ের বিভিন্ন এনজিও থেকে বিপুল সংখ্যক নারীরা অংশ গ্রহন করেন।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও নাটিকা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম।সভা শেষে ব্র্র্যাকের সহযোগীতায় নাটক প্রত্যাশা মঞ্চস্থ হয়।
আপনার মন্তব্য