নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০১৬ ১৮:৪৭

মীর কাসেমের ফাঁসির রায়ে সিলেটে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় আপীল বিভাগে বহাল রাখায় নগরীতে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট।

মঙ্গলবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নানা বিতর্ক সত্ত্বেও মীর কাসেমের ফাঁসির রায় বহাল রাখায় আমরা আনন্দিত।

বিচার বিভাগ যে প্রভাবমুক্তভাবে এই বিচার সম্পন্ন করছেন তা এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। বক্তারা বলেন, জামায়াতের আর্থিক যোগানদাতা মীর কাসেমকে বাঁচাতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছিলো জামায়াত। কিন্তু তাদের কোনো চক্রান্তই সফল হয়নি। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

এই রায়ে স্বস্থি প্রকাশ করে গণজাগরণ মঞ্চের সংগঠকরা অভিলম্বে রায় কার্যকরের দাবি জানান। একই সঙ্গে জামায়াতকে নিষিদ্ধেরও দাবি জানান তারা।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ বাদল কর, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক বরজতকান্তি গুপ্ত, গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ছড়াকার বশির আহমদ জুয়েল, প্রগতিশীল রাজনৈতিক কর্মী রনেন দাশ রনি,সংস্কৃতিকর্মী দেবব্রত চৌধুরী লিটন, অরুপ বাউল, সুমন চৌধুরী, আবু কবর আল আমিন, উদীচী, সিলেটের সহ-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সোহাগ, ছাত্র ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশগুপ্ত, মো. নাবিল এইচ,গণজাগরণ মঞ্চের সংগঠক আব্দুল বাতেন, রাজীব রাসেল, অভি হাসান, মারূফ অমিত প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত