নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০১৬ ২১:২৯

পাঠানটুলায় বোন জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

শ্যালক হত্যার দায়ে অভিযুক্ত এনাম

সিলেট নগরীর পাঠানটুলায় বোন জামাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন শ্যালক। নিহত আনোয়ার হোসেন (২২) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আনুজানি গ্রামের আব্দুল খালিকের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মদিনা মার্কেট পল্লবী আবাসিক এলাকা থেকে নিহত আনোয়ারের বন্ধু ইব্রাহিম ও স্থানীয় চা-দোকানদার কাজলকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।

আনোয়ার নগরীর মদিনা মার্কেট পল­বী আবাসিক এলাকার বি-৪৩নং বাসায় সপরিবারে বসবাস করতেন।

খুন হওয়া আনোয়ার

জালালাবাদ থানা পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ঘাতক আনামুল কবির এনামকে গ্রেফতারে চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত