০৯ মার্চ, ২০১৬ ২৩:২৯
সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার দুপুরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ খায়রুল ইসলাম শাহীনকে হাসপাতালে দেখে এসেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শেরেবাংলা নগরের চক্ষু বিজ্ঞান হাসপাতালে যান তিনি।
এসময় জাকির শাহীনের শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং এ সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি কাজী মাহবুব, ঢাকা সোহারওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম সবুজ, নাজমুল হক, সভাপতি আনিসুর রহমান আনিস, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিটু তালুকদার, বর্তমান গণ শিক্ষা সম্পাদক কনক পাল অরুব, সাবেক সদস্য জ্যোতির্ময় দাস সৌরভ প্রমুখ।
উল্লেখ্য, সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এরমধ্যে গুলিবিদ্ধ খায়রুল ইসলাম শাহীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
আপনার মন্তব্য