১১ মার্চ, ২০১৬ ০০:২৮
সিলেট জেলা ও সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে খেঅরাবাজারে ওএমএস’র চাল ও আটা বিক্রি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু।
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে খাদ্য অধিদপ্তর কর্তৃক ডিলারগণের মাধ্যমে ওএমএস’র ট্রাকের করে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু বলেন, সিলেটে শুক্রবার থেকে বোরো ধান উঠার আগ পর্যন্ত সিটি করপোরেশন ও জেলার ১৩টি উপজেলার ৯৮জন ডিলারের মাধ্যমে খোলাবাজারে চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। এবারে খোলাবাজারে উন্নতমানের চালের মূল্য ধরা হয়েছে কেজি প্রতি ১৫টাকা ও আটা ১৭টাকা। প্রতি ডিলার তিন টন চাল ও ১ টন আটা বিক্রি করবেন।
তিনি আরো বলেন, সিলেট সিটি করপোরেশনের ৩৩জন ডিলার ২৭টি ওয়ার্ডে ও জেলার প্রতিটি উপজেলার ৫জন করে ডিলার জনগণের কাছে ওএমএস’র চাল ও আটা বিক্রি করবেন।
তিনি বলেন, সারা দেশব্যাপী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওএমএস’র মাধ্যমে চাল, ডাল, আটাসহ বিভিন্ন ভোগ সামগ্রী পৌছে দিয়ে তার ভিশন ২০২১ বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের একজন মানুষও যেনো না খেয়ে থাকুক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল আলম সিদ্দিকী, সিলেট সদর খাদ্য পরিদর্শক পল¬ব হোম দাশ, গোলাম হোসেন, উপ-খাদ্য পরিদর্শক ব্রজেশ চন্দ্র দাশ, প্রধান সহকারী আল মামুন, লিয়াকত হোসেন, ওএমএস সিলেটের ডিলার মো. রিমাদ আহমদ রুবেল, তাজ উদ্দিন রনি, মাহবুব আহমদ, এম মখলিছ খান, এমরান আহমদ, সাজ্জাদুর রহমান আলকা, বিজয় চক্রবর্তী প্রমুখ।
প্রসঙ্গত, প্রতিদিন সকাল ৯টা পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত বিক্রয় কেন্দ্রে চাল ও আটা বিক্রি করা হবে।
আপনার মন্তব্য