বিশ্বনাথ প্রতিনিধি

২০ মার্চ, ২০১৬ ১৬:০৫

বিশ্বনাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বাদশা মিয়া (৩০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি ও শিপন মিয়া (২৯) নামের ডাকাতি মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছে।

রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানার এসআই হাবিবুর রহমান, এসআই কল্লোল গোষ্মামী জানিয়েছেন। তারা বলেন, পৃথক অভিযানে শনিবার রাতে এ দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া বাদশা মিয়া উপজেলার সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। ডাকাতি মামলার অপর আসামি শিপন হবিগঞ্জ জেলার সায়েস্তগঞ্জ থানার চর নূরআহমদ নিজগাঁও গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে।

শনিবার রাতে হবিগঞ্জের সায়েস্তগঞ্জ থেকে শিপনকে গ্রেফতার করা হয়, (মামলা নং ২৯(২)১৬ইং)। একই রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাদশা মিয়াকে উপজেলার ইলিমপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত