২০ মার্চ, ২০১৬ ১৭:২৪
বিয়ানীবাজারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৬ মার্চ সন্ধ্যায় স্থানীয় বিয়ানীবাজার নিউ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সুজন’র আহবায়ক শাহাবুদ্দিন মৌলা এর সভাপতিত্বে ও শিক্ষক নজরুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিতে দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজির উদ্দিন আনছার সভাপতি ও দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ হোসেনকে সম্পাদক মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এড. আমান উদ্দিন, সহ-সম্পাদক এনাম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. আকছার হোসেন। সদস্য- শাহাবুদ্দিন মৌলা, মোহাম্মদ মুজিবুর রহমান, জালাল উদ্দিন, আবদুল মালীক ফারুক, নজরুল ইসলাম, ডা. এন.সি. বিশ^াস, নূর উদ্দিন, হাফিজুর রহমান, আবদুল ওয়াদুদ, হাসান শাহরিয়ার, আবু তাহের তুহিন, শাবুল আহমেদ।
গণতন্ত্রকে প্রতিষ্ঠানিকরূপ দেয়াসহ রাষ্ট্রের ও সমাজের সকলক্ষেত্রে গণতন্ত্র ও সু-শাসন প্রতিষ্ঠা এবং প্রিয় দেশ মাতৃকাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই ‘সুজন’র মূল লক্ষ্য উল্লেখ করে আলোচনা পর্বে নেতৃবৃন্দ বলেন, দলনিরপেক্ষতা, একতা-সততা, স্বচ্ছতা বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সংগঠনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আপনার মন্তব্য