ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ, ২০১৬ ১৯:০১

নগরীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের শাহী ঈদগাহ এলাকার লালটিলা বস্তিতে বুধবার দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত হয় ।
 
মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন। মেডিক্যাল সার্ভিসেস ফর দি আন্ডার প্রিভিলেজড রুরাল পুওর প্রকল্পের অধীনে ১৪০ জন রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। 
 
সকাল ১০টা থেকে শুরু হওয়া মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসএম রোকন উদ্দিন দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত বস্তিবাসীকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিঃস্ব সহায়ক সংস্থার প্রশংসা করে বলেন, বেসরকারী উন্নয়ন সংগঠন সমুহের এ উদ্যোগ সরকারের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । তিনি দেশের বিত্তবান নাগরিকদের সমাজ সেবায় আরও বেশী এগিয়ে আসার আহবান জানান । 
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ও নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার রেজওয়ান আহমদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারন সম্পাদক আব্দুল করিম কিম ।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট উইমেন মেডিক্যাল কলেজের প্রফেসর ডাঃ শামিম আহমদ, নিঃস্ব সহায়ক সংস্থার ট্রেজারার আব্দুস সালাম, সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ প্রমুখ। 
 
নিঃস্ব সহায়ক সংস্থার পক্ষ্য থেকে আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে জরিপের মাধ্যমে রোগী তালিকাভুক্ত করা হয় । রোগীকে চিকিৎসা প্রদান করেন ডাঃ তামান্না রুমানা ও ডাঃ রিফাত ফাতেমা। নিঃস্ব সহায়ক সংস্থা  মেডিক্যাল সার্ভিসেস ফর দি আন্ডার প্রিভিলেজড রুরাল পুওর প্রকল্পের অধীনে নিয়মিতভাবে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা পরমর্শ দিয়ে থাকে । 

আপনার মন্তব্য

আলোচিত