ডেস্ক রিপোর্ট

২৫ মার্চ, ২০১৬ ২৩:১২

শিবিরের মামলা থেকে খালাস পেলেন জামাল সহ ৩ ছাত্রদল নেতা

ফেঞ্চুগঞ্জ উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামাতের সেক্রেটারী এহসানুর রহমান ইরাক আহত হওয়ার ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় দায়েরকৃত মামলা (নং-২০/২০০৬) থেকে বেকসুর খালাস পেয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ও তথ্য ও গবেষণা সম্পাদক বিএনপি নেতা আবদুল আহাদ খান জামাল সহ ৩ জন।

খালাস প্রাপ্ত অপর দুইজন হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি এবং একই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী জাহেদ হোসেন।

মামলা দীর্ঘ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার অতিরিক্ত জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বাক্ষ্য প্রমানে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক ছাত্রদল নেতা খান জামালসহ ৩জনকে খালাস প্রদান করেন আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট জমিরুল ইসলাম চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত