২৬ মার্চ, ২০১৬ ১৮:৫৭
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্বাধীনতা দিবসে বিভিন্ন জাতের পশু-পাখি অবমুক্ত করা হয়েছে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ দেব বলেন, প্রতি বছরই লোকালয় থেকে আটক করা বিভিন্ন জাতের বন্যপ্রাণী স্বাধীনতা দিবসে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়। এবারও শনিবার বিকেলে লাউয়াছড়া বনে ১টি লজ্জাবতী বানর, ১টি মেছোবাঘ, ২টি গন্ধগোকূল, ১টি বন বিড়াল ও ৪টি সূরালী হাঁস অবমুক্ত করা হয়েছে।
পশু-পাখি অবমুক্তকালে উপস্থিত ছিলেন সিলেট বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও মিহির কুমার দে, রেঞ্জ কর্মকর্তা সাহেব আলী, বিট অফিসার রেজাউল করিম, সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
আপনার মন্তব্য