সুনামগঞ্জ প্রতিনিধি

৩০ মার্চ, ২০১৬ ১৪:৩৪

সুনামগঞ্জে তনু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় পৌর কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, প্রভাষক শাহ আবু নাসের প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত