সিলেটটুডে ডেস্ক

৩০ মার্চ, ২০১৬ ১৫:১১

হবিগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জে সদর উপজেলায় খেলাধুলার সময় পুকুরে পড়ে তিন শিশুর মারা গেছে। 

বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ধল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- জাহাত মিয়ার ছেলে জীবন (৫), আমির মিয়ার মেয়ে হিফজো (৪) ও আওলাদ মিয়ার মেয়ে রুমা (৫)।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস জানান, গ্রামের মসজিদের পাশে পুকুর পাড়ে তিন শিশু খেলাধুলা করছিল। এর কোনো এক সময় তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখা যায়। 

আপনার মন্তব্য

আলোচিত