নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০১৬ ১৯:৫২

আব্দুল আলিম শাহ’র অস্ত্রোপাচার সম্পন্ন

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আব্দুল আলিম শাহ’র অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি হাসপাতালে তার সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়।

ভারতের স্থানীয় সময় বিকেলে সাড়ে ৩টায় শিলংয়ে  বিথেনিয়া হাসপাতালে নাক কান কলা বিভাগের সার্জন অর্ঘজ্যোতি ঘোষ আলিম শাহ’র অস্ত্রোপাচার সম্পন্ন করেন।

সাংবাদিক  আব্দুল আলীম শাহ’র স্বজনরা জানান, সফল অস্ত্রোপাচারের পর তিনি অনেকটা সুস্থ রয়েছেন।

এর আগে গত রোববার (২৭ মার্চ) সকালে তিনি তামাবিল সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং পৌছান।

আব্দুল আলিম শাহ এসএ টিভি'র সিলেট ব্যুরো প্রধানের দায়িত্বেও রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত