বিশ্বনাথ প্রতিনিধি

৩১ মার্চ, ২০১৬ ০১:১০

বিশ্বনাথে এবার শফিক বিরোধী বলয়ের নেতাদের প্রার্থীতা ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার প্রার্থীতা ঘোষনা করেছেন বিশ্বনাথ আওয়ামী লীগের শফিক চৌধুরী বলয়ের নেতারা। যারা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের নেতা হিসেবে পরিচিত। উপজেলার ৭ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করেছেন তারা।

বুধবার দেওকলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা ফখরুল আহমদ মতছিনের বাড়িতে এক বৈঠকের মাধ্যমে আনোয়ারুজ্জামন চৌধুরী বলেয়ের নেতা বিশ্বনাথ উপজেলা আ’লীগ সভাপতি হাজী মজম্মিল আলী তাদের প্রার্থীতা ঘোষনা করেন।

এরআগে গত ২৪ মার্চ উপজেলা সদরের নতুন বাজারস্থ একটি হোটেলে যুক্তরাজ্য আ’লীগের তথ্য ও গবেষনা সম্পাদক শাহ শাহীদুন নূর ইসলামকে গন-সংবর্ধনা দেন তারা। বঙ্গবন্ধু স্মৃতি পরষিদ বিশ্বনাথের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মজম্মিল আলী। ওইদিন প্রধান অতিথির বক্তব্যেও তিনি বলেছেন ইউনিয়ন নির্বাচনে আ’লীগের প্রার্থী তালিকা শিগগিরই ঘোষণা করা হবে।

এ  হাজী মজম্মিল আলী বলেন, তাদের প্রার্থী তালিকা কেন্দ্রতে পাঠানো হচ্ছে। শতভাগ আশাবাদ ব্যাক্ত করে বলেন, তাদের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করবেন।

উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, লামাকজি ইউনিয়নে আ’লীগ নেতা ডা: শানুর আলী, খাজাঞ্চী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা পীর লিয়াকত হোসেন, অলংকারী ইউনিয়নে আ’লীগ নেতা আরশ আলী, রামাপাশা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আজিজুর রহমান, দৌলতপুর ইউনিয়নে আ’লীগ নেতা আসাব উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক এবং দেওকলস ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা ফখরুল আহমদ মতছিন।

এদিকে গত ২৯ মার্চ মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দেওয়ার লক্ষে ‘প্রার্থী বাছাই’ সভা করে সিলেটের বিশ্বনাথ আ’লীগ। প্রার্থী বাছাই সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি হাজী মবশ্বির আলীর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমদ, অ্যাডভোকেট নাছির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক শাহ্ মোশাহিদ আলী, হুমায়ূন ইসলাম কামাল, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, উপ-দপ্তর জগলু চৌধুরী, ত্রান ও পুনর্বাসন সম্পাদক শেখ মখলু মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত