নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০১৬ ০১:২৯

সিলেটের ৪৬ ইউনিয়নে আ.লীগ-বিএনপির শ্রেষ্ঠত্বের লড়াই আজ

দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন

সিলেট বিভাগের ৪৬টি ইউনিয়নে ভোটযুদ্ধ আজ (বৃহস্পতিবার)। দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশের ৬৮৪টি ইউনিয়ন পরিষদের সাথে সিলেট বিভাগের ৪৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে ইউনিয়ন পরিষদ নির্বাচনও হয়ে ওঠেছে দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির শ্রেষ্ঠত্বের লড়াই। ইতোমধ্যে দুই দল নিজেদের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে ব্যাপক প্রচারণা চালিয়েছে। আজ ভোটাররাই নির্ধারণ করবেন কে হাসবে শেষ হাসি। কার মাথায় ঝুলবে বিজয়ের মুকুট?

 আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণণা। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। তবু রয়ে গেছে সংঘাতের শঙ্কা। সে অর্থে আজ নির্বাচন কমিশনেরও পরীক্ষার দিন।

সিলেট বিভাগে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, আলীর গাঁও, ফতেপুর, নন্দরিগাঁও, তোয়াকুল।

কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক, চরমহল্লা, ইসলামপুর, কলারোকা, নোয়ারই, খুরমা (উত্তর), ভাত গাঁও, দোলার বাজার, খুরমা (দক্ষিণ), জাউয়াবাজার, সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, সিংচাপইড়।

মৌলভীবাজার জেলার বড়লেখ উপজেলার বড়লেখা, বার্ণি, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ (দক্ষিণ), দাসের বাজার, নিজ বাহাদুরপুর, সুজা নগর, দক্ষিণভাগ (উত্তর), উত্তর শাহবাজপুর, তালিমপুর।

জুড়ি উপজেলার গোয়ালবাড়ী, সাগরনাল, পূর্বজুড়ী, জাফরননগর, পশ্চিমজুড়ী।

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বাদলপুর, জলসুখা, কাকাইলছিও, শিবপাশা।

আপনার মন্তব্য

আলোচিত