০১ এপ্রিল, ২০১৬ ২১:৩৪
সিলেটে অ্যাথলেটিকস এর ইতিহাসে দীর্ঘ বিরতির পর সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিলেট জেলা অ্যাথলেটিক কমিটির পরিচালনায় এবং এন.আর.বি. কমার্শিয়াল ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় এন.আর.বি.কমার্শিয়াল ব্যাংক অ্যাথলেটিকস মিট সিলেট-২০১৬ এর উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই ক্রীড়া ইভেন্টের উদ্বোধন হয়।
সিলেট জেলা অ্যাথলেটিক কমিটির সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন এর সঞ্চালনায় এবং সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ কে আবদুল মোমেন, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার ও অত্র সংস্থার সহ-সভাপতি নুরে আলম মিনা,পিপিএম এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা অ্যাথলেটিক কমিটির সভাপতি ও বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং অত্র সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম. এ. সাত্তার, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুর রকিব ও আজহার উদ্দিন জাহাঙ্গীর, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মারিয়ান চৌধুরী মাম্মী ও সাবেক সাধারণ সম্পাদিকা রানা ফেরদৌস, সিলেট জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, সিলেট জেলা অ্যাথলেটিক কমিটির সদস্য এস.এ.জামান, শফিক উদ্দিন, ইকবাল হোসেন, শহীদুল ইসলাম খান , হারুন-অর-রশিদ ও শিপ্রা দে, ১ম বিভাগ ভলিবল লীগ কমিটির সম্পাদক কৃষ্ঞপদ দে ও দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ কমিটির সম্পাদক দীপাল কুমার সিংহ, অভ্যন্তরীণ ক্রীড়া উপ-কমিটির যুগ্ম সম্পাদক জাবেদ সিরাজ, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন হতে আগত অ্যাথলেটিক জাজ মর্তুজা ইকবাল নুরী, নিমাই চাঁদ বাড়ই, ফরিদ খান চৌধুরী, মোঃ মতিউল আলম মতি, আমিনুল ইসলাম লিন্টু, আক্তার হোসেন প্রমুখ । উক্ত প্রতিযোগিতায় সিলেট মহানগরী, সিলেট জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রতিবন্ধী ছেলে ও মেয়ে অ্যাথলেটবৃন্দ, কিডস অ্যাথলেটবৃন্দ এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান হতে আগত অ্যাথলেটসহ বিভিন্ন ইভেন্টে সর্বমোট ৪০০ (চারশত) অ্যাথলেট অংশগ্রহণ করছে। বাংলাদেশে এই প্রথম সিলেট থেকে কিডস অ্যাথলেটিকস এর শুভ সূচনা হলো বলে জানিয়েছেন জেলা অ্যাথলেটিক কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রকিব মন্টু। ১০০, ২০০ ও ৪০০ মিটার (পুরুষ) এ মোট তিনটি স্বর্ণপদক লাভ করেন আলহাজ্ব বশির আলী ফাউন্ডেশনের অ্যাথলেট মোঃ মেহেদী হাসান।
এন.আর.বি.কমার্শিয়াল ব্যাংক অ্যাথলেটিকস মিট সিলেট-২০১৬ এর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অদ্য ২ এপ্রিল ২০১৬ শনিবার সকাল ৯.০০ টা হতে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত চলবে।
এন.আর.বি.কমার্শিয়াল ব্যাংক অ্যাথলেটিকস মিট সিলেট-২০১৬ এর পুরষ্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান ২ এপ্রিল ২০১৬ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জয়নাল আবেদীন উপস্থিত থাকবেন।
আপনার মন্তব্য