০২ এপ্রিল, ২০১৬ ২১:০৪
৯ম বিশ্ব অটিজম সচেতনতার দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহয্য কেন্দ্র এবং সিলেট জেলার প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারী সংগঠনের যৌথ উদ্যোগে ২ এপ্রিল শনিবার নগরীতে একটি র্যালী বের করা হয়। এতে অংশগ্রহণ করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এম ডি আল আমিন। র্যালী শেষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে সকল সম্প্রদায়ের মানুষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী শিশু- কিশোরদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ও সামগ্রিক উন্নয়ন সম্ভব নিয়ে কাজ করে সরকারের পাশাপাশি সবাইকে কাজ করে যেতে হবে। তিনি প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে এগিয়ে আসার আহŸান জানান বক্তারা।
জেলা প্রশাসক কার্যালয়’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, স্থানীয় সরকার বিভাগ এর উপ-পরিচালক আব্দুল আহাদ।
জেলা সমাজ সেবা কার্য্যালয় সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস এর স্বাগত বক্তব্যের মাধ্যেমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ ইউ শহিদুল ইসলাম, এস আই ডি প্রকল্প সমম্বয়কারী খ ম আবেদ উল্লাহ, গ্রামীণ জনকল্যাণ সংসদ এর নির্বাহী পরিচালক জামিল চৌধুরী, সিলেট ডিফাবেন্ট লিডিসএবল্ড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক দেওয়ান হাসিব রাজা চৌধুরী, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, রহমানীয়া প্রতিবন্ধী ফাউন্ডেশন সিলেট এর নির্বাহী পরিচালক আতাউর রহমান খান সামছু, আব্দুল ওয়াহিদ চৌধুরী, ফাউন্ডেশনের চেয়ারম্যান মনজুরুল ইসলাম চৌধুর প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজ সেবা অফিসার খলিলুর রহমান, গীতা পাঠ করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। ইশারায় ভাষা আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন শাহজালাল মূকবধির স্কুলের শিক্ষিকা ফাতেমা আলম প্রমা। প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য