শাকিলা ববি, হবিগঞ্জ

০৩ এপ্রিল, ২০১৬ ১৩:২১

পরীক্ষার প্রথম দিনে ভারী বর্ষণে ভোগান্তিতে শিক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষা ২০১৬

সারাদেশের মতো আজ রবিবার থেকে হবিগঞ্জেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

সকাল থেকেই সিলেট অঞ্চলে অবিরাম বৃষ্টি শুরু হওয়ায় নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে শিক্ষার্থীদের চরম বেগ পেতে হয় তাদের। বৃষ্টির কারণে রিক্সা না পেয়ে ছাতা দিয়েই সন্তানদের  পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসেন বলে জানান কয়েকজন অভিভাবক। এছাড়াও ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ যাওয়া নিয়েও চিন্তিত বলে জানান তারা।


হবিগঞ্জ সরকারী মহিলা কলেজে  গিয়ে দেখা গেছে, বৃষ্টি ও যানবাহন ভোগান্তির শিকার হয়ে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ১০ মিনিট পর দৌড়ে এসে পরীক্ষা কেন্দ্র পৌঁছায়।    


এবারের পরীক্ষায় হবিগঞ্জ জেলায় ২২টি কেন্দ্রে ১৩ হাজার ১৮৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে হবিগঞ্জ জেলায় ১৭টি কেন্দ্রে ১২ হাজার ৪১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পাশা-পাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪ টি কেন্দ্রে ৬৬৩ জন আলীম পরীক্ষায় ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১টি কেন্দ্রে ১০৪ জন এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।


আপনার মন্তব্য

আলোচিত