সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৬ ২১:৪৫

একটি শিশুকে বাঁচাতে মানবিক আবেদন

একটি মানবিক আবেদন। অনিক চন্দ্র। ৬ বছর বয়েস। ব্লাড কান্সারে আক্রান্ত। তার বাবা বিপুল চন্দ্র মৌলভীবাজার শহরের কোর্ট রোড, চৌমোহনায় 'পূর্ণা হেয়ার ড্রেসারে' কাজ করেন।

অনিকের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়ন এর মারোকোণা গ্রামে। অনিক তার বাবা মায়ের একমাত্র ছেলে। ছেলেটির চিকিৎসা করানোর জন্য তার বাবা বসত বাড়ি বিক্রি করে দেন।

দীর্ঘদিন সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান বাড়ি বিক্রি করে। এখন আর তাঁর বাবার কিছু বিক্রির করারও নেই।

দিনমজুর এই বাবা সবার কাছে সাহায্য চাচ্ছেন তার একমাত্র ছেলেটির চিকিৎসার জন্যে। এই ছেলেটির কেমো থেরাপি লাগবে।

এতো ব্যায়বহুল চিকিৎসার খরচ বহন করার মত কোন উপায়ই তার বাবার নেই। বসত ভিটা ছাড়া তার বাবার আন কোন জায়গা জমিও নেই। বসতভিটা ইতিমধ্যে তো বিক্রি করে দিয়েছেন তার বাবা।

অনিকের চিকিৎসার জন্য আমরা যে যতটুকু পারি সেটুকু নিয়ে তো তার পাশে দাঁড়াতে পারি?

০১৮১২৪১৫১৪১ বিকাশ নাম্বার (ব্যক্তিগত) কেউ যদি অনিকের বাবা বিপুল চন্দ্রের যোগাযোগের মাধ্যম-মোবাইলে ফোন নং: ০১৭৬৬৩৫৫৫১৫।

আপনার মন্তব্য

আলোচিত