নিউজ ডেস্ক

০৪ এপ্রিল, ২০১৬ ২১:৩৮

তনু হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র ধর্মঘট পালিত

কুমিল্লা ক্যান্টনম্যান্ট এলাকায় নিহত কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ডাকে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।

শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে ক্লাস বর্জন করে ধর্মঘট পালন করে।

আজ দুপুর ১টায় মৌলভীবাজার চৌমোহনায় ঘন্টাব্যাপি বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এসময় বক্তব্য বাখেন ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু এবং সাধারণ সম্পাদক অরিজিত দেবরায় সাজু। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ক্লাশ বর্জন করে সমাবেশে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তনু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

আপনার মন্তব্য

আলোচিত