০৯ এপ্রিল, ২০১৬ ১৬:৪৮
জগন্নাথপুর সমাজকল্যাণ সমিতি, ৪নং খাদিমপাড়া ইউপি, সিলেট এর অভিষেক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, “জগন্নাথপুর উপজেলাসহ সারাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেছেন, আমরা ৯মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। একটি স্বাধীন বাংলাদেশ স্থাপন করেছি। এই স্বাধীনতা হুমকির সম্মুখীন। স্বাধীনতা বিরোধি শক্তি কাজ করে যাচ্ছে। উন্নয়নের পথে নানাধরণের নাশকতামূলক কাজ, বোমাবাজি, হত্যা, ঘেরাও করে বাধা প্রদান করে যাচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষ মিলে মাতৃভূমির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে হবে।”
প্রতিমন্ত্রী, তরুণ প্রজন্মকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে দেশের উন্নয়নে কাজ করার জন্য আহবান জানিয়ে বলেন, তরুণ প্রজন্মই পারবে দেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে পারবে। তিনি জগন্নাপুরবাসী, তথা সারাদেশের মানুষের কল্যাণে কাজ করতে জগন্নাথপুর সমাজকল্যাণ সমিতি, ৪নং খাদিমপাড়া ইউপি সিলেট এর অভিষিক্ত নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। তিনি সংগঠনের সকল কার্যক্রমে তার সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন।
গতকাল শুক্রবার রাতে খাদিমপাড়া ইউনিয়নের একটি অভিজাত কমিউনিটি হলে জগন্নাথপুর সমাজকল্যাণ সমিতির অভিষেক আয়োজনে সংগঠনের সভাপতি এম জামান চৌধুরী তছলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী, টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানিক, খাদিমপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আফছর আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, জাহাঙ্গীর আলম, সেলিম আহমদ ও যুক্তরাজ্যেও উইনসিয়র কাউন্ট্রি কাউন্সিলর আতিকুল হক।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মিসবাহ আজাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা ওয়ালিউর রহমান। সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমাজসেবক এম এ কাইয়ুম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনসার মিয়া মহালদার, মেম্বার মলন ময়া, ময়নুল ইসলাম আবুলম, এডভোকেট লিটন মিয়া, সুবেদুর রহমান মুন্না, আফজল কবির, অপু তালুকদার,এম এ সামাদ সায়েদ আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য