নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০১৬ ২১:১৫

বিদ্যুতের দাবিতে আরামবাগে সড়ক অবরোধ

বিদ্যুতের দাবিতে নগরীর আরামবাগে টিলাগড়-আম্বরখানা সড়ক অবরোধ করে এলাকাবাসী।

শনিবার (৯ এপ্রিল) রাত ৮ টা থকেে ৯ টা পর্যন্ত একঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আরামবাগ ও আশপাশের এলাকার বাসিন্দারা।

বিক্ষোভকারীরা জানান, শুক্রবার দুপুর থেকে তাদের এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা কোনো উদ্যোগ নেননি। ফলে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী শনিবার রাতে রাস্তায় নেমে আসে।

শনিবার রাত ৮ টায় আম্বরখানা-টিলাগড় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এসময় এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ৯ টায় এলাকায় মুরব্বীদের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এসময় রোববার দুপুর ১২ টা পর্যন্ত সময় বেঁধে দয়ে বিক্ষোভকারীরা।

এসময়ের মধ্যে বিদ্যুৎ না আসলে ফের সড়ক অবরোধ করবে বলে জানায় তারা।

আপনার মন্তব্য

আলোচিত