১২ এপ্রিল, ২০১৬ ১৭:৪৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রী তুলি বেগমের (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন তাহিরপুর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত তুলি বেগম উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামের মহিত মিয়ার মেয়ে। সে বালিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ জানান, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,গত রোববার স্কুল থেকে তুলি বাড়ি ফেরার পথে নদী পার হওয়ার জন্য রক্তি নদীতে ছোট খেয়া নৌকায় ওঠে। মাঝনদীতে পৌঁছালে নৌকা ডুবে গেলে তুলি নিখোঁজ হয়।
আপনার মন্তব্য