শ্রীমঙ্গল প্রতিনিধি

১২ এপ্রিল, ২০১৬ ১৮:৫৫

শ্রীমঙ্গলে ৫ বছরের শিশু ধর্ষণ, আটক ৩

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর ছাত্রী ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৫ বছরের এই শিশুকে ধর্ষনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বাড়ির উঠান থেকে মিষ্টি খাওয়ানোর কথা বলে একই গ্রামের শহিদ মিয়া ঐ শিশুকে তার বাড়িতে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর এলাকার মাতব্বর ফটিক মিয়া, সুরুক মিয়া, হান্নান মিয়া ধর্ষিতার পরিবারকে হাসপাতালে না গিয়ে গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করার চাপ দেন। এবং শালিস বৈঠকে ঘটনাটি মিমাংশা করার নির্দেশ দেন।

পরে ধর্ষিতা শিশুটির অবস্থার অবনতি ঘটলে তাকে শ্রীমঙ্গল ৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার শিশুর বাবা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে ৪ জনকে আসামী করে শ্রীমঙ্গল থানাতে মামলা করে ধর্ষিতার পরিবার। শ্রীমঙ্গল পুলিশ মঙ্গলবার ভোরে রাজপাড়া গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক শহিদ মিয়া, মাতব্বর ফটিক মিয়া ও সুরুক মিয়াকে আটক করে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, সোমবার রাতে হাসপাতাল থেকে ধর্ষনের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল রাজপাড়া গ্রাম পরিদর্শন করি। পরে ধর্ষিতার পরিবার লিখিত অভিযোগ এর প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে ধর্ষক শহিদ মিয়া ও গ্রাম্য মাতব্বরকে আটক করে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত