১২ এপ্রিল, ২০১৬ ২১:৩৮
দক্ষিণ সুরমা সিএনজি এন্ড পেট্রলিয়াম ফিলিং স্টেশনে হামলা ও লুটপাটের প্রতিবাদে এবার চণ্ডিপুল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার চালকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৮ টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে ঢাকা-সিলেট সড়কের দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ হয়ে দুইপাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে নেয়ার চেষ্টা চালালেও রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
সোমবার ফিলিং স্টেশনে হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে সিএনজি ও ফুয়েল ফিলিং স্টেশন মালিক সমিতি। তবে তাদের ধর্মঘটের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে পাল্টা ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
পহেলা বৈশাখের প্রাক্কালে দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিতে সিলেট অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
আপনার মন্তব্য