বানিয়াচংয় প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০১৬ ১১:৩৩

বানিয়াচংয়ে আওয়ামী লীগের ১৭ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আওয়ামীলীগের ১৭ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত মঙলবার  উপজেলা আ'লীগের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।

বহিষ্কৃত ১৭ চেয়ারম্যান প্রার্থী হলেন- সদর ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের খাইরুল বাশার সোহেল, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মোহাম্মদ আলী, ৫নং দৌলতপুর ইউনিয়নের মঞ্জু দাশ ও তোফায়েল আহমেদ, ৬নং কাগাপাশা ইউনিয়নের দেলোয়ার হোসেন ও আবু মোত্তালিব, ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ইয়াওর মিয়া ও ইকবাল আহমেদ চৌধুরী, ৯নং পুকরা ইউনিয়নের নাছির উদ্দিন, ১১নং মক্রমপুর ইউনিয়নের আব্দুর রউফ, ১২নং সুজাতপুর ইউনিয়নের এনাম খান চৌধুরী ফরিদ, বাছির মিয়া ও মালু চৌধুরী, ১৩নং মন্দরী ইউনিয়নের আব্দুল হেকিম ও ইকবাল হোসেন, ১৪নং মুরাদপুর ইউনিয়নের শেখ মুস্তাকিম-উল ও আফরাজুল চৌধুরী।

হবিগঞ্জ জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিক খান বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন। তিনি এক বিবৃতিতে বলেন, 'একবার যারা নৌকা থেকে নামবে, তাদেরকে আর নৌকায় উঠানো হবে না।'
এছাড়া সংগঠন সূত্রে জানা যায়, আজমিরিগঞ্জ উপজেলায় ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৫ জনকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত ১২ই এপ্রিল আ'লীগের বিদ্রোহদের নিয়ে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত