বিশ্বনাথ প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০১৬ ১৭:০৫

বিশ্বনাথের লামাকাজীতে নির্বাচনী কর্মী সম্মেলন

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী কর্মী-সম্মেলন অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহনুর হোসাইনের পক্ষে ও নৌকার সমর্থনে আয়োজিত ওই কর্মী-সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, কৃষক-শ্রমিক-জনতার আস্থার প্রতিক নৌকা বিজয়ী হলে দেশের অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তারা নিজেদের প্রাপ্য অধিকার ফিরে পান। তাই আমাদের সবাইকে স্বাধীনতা প্রতিক নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
লামাকাজী ইউনিয়ন আ’লীগ সভাপতি রইছ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডাঃ শাহনুর হোসাইন।

যুগ্ম সম্পাদক অরবিন্দু পালের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সদর উপজেলা আ’লীগের সভাপতি আনছার আলী, ছাতকের ছইলা-আফজলাবাদ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান গয়াছ মিয়া, দৈনিক উত্তরপূর্ব’র বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, এলাকার মুরব্বী স্বরবিন্দু চক্রবর্তী শিবু, সুধাংশু শেখর দত্ত, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আপ্তাব উদ্দিন মাস্টার, সদস্য আফরোজ বক্স খোকন, ছইলা-আফজাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ফিরুজ আলী মেম্বার, সহ সভাপতি খালেদ হাসান, জেলা যুবলীগ নেতা অতুল দেব, জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, সহ সম্পাদক আকমল হোসেন, সদস্য কামাল হোসেন।

সভায় বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক আবু-বক্কর ফয়ছল, ধর্ম সম্পাদক শামসুদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক ছয়ফুল আলম, সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পুলক ভট্টাচার্য, ওয়ার্ড আ’লীগ নেতা উকিল আলী, ছিদ্দিকুর রহমান, মুজিবুর রহমান, চমক আলী, তাজ উদ্দিন, আবদুল মজিদ, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দন।

আপনার মন্তব্য

আলোচিত