নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০১৬ ১৭:১৯

প্রাণের উচ্ছ্বাসে বর্ষকে বিদায় জানালো সম্মিলিত নাট্য পরিষদ

প্রাণের উচ্ছ্বাসে বর্ষকে বিদায় জানালো সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। নগরীর ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটের সিঁড়িতে অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরকে বিদায় জানানো হয়। 

বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪ টায় গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের পরিবেশনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

এরপর একে একে মঞ্চে গান পরিবেশন করে নান্দিক নাট্যদল, চর্যাপাঠ, উদীচী সিলেট, নগরনাট, ছন্দে নৃত্যালয়। এছাড়াও একক সংগীত পরিবেশন করেন, বাউল আবদুর রহমান, লাভলী দেব, শামীম আহমদ, অংশুমান দত্ত অঞ্জন, শান্তনু সেন তাপ্পু।

ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটের সিঁড়িতে বসে ২ ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান উপভোগ করেন বিপুল সংখ্যক মানুষ।

৩য় বারের মত এই আয়োজনে সবাইকে অংশ নেয়ায় সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সবাইকে ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য

আলোচিত