১৩ এপ্রিল, ২০১৬ ২১:৩৯
সিলেটে ভূমিকম্পে ভয়ে অজ্ঞান পড়েছেন এক বৃদ্ধা নারী। অসুস্থ অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নারী আঙ্গুরা বেগম এটিএন নিউজ সিলেটের ভিডিও সাংবাদিক ইকবাল মুন্সীর মা। তিনি নগরীর জালালাবাদ ৪১/৪ নম্বর বাসার বাসিন্দা।
হাসপাতাল থেকে ইকবাল মুন্সী জানান, বুধবার রাতে ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে বাসার ৩য় তলা থেকে নামার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন আহুরা বেগম। তাকে দ্রুত ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর তার জ্ঞান ফিরেছে বলে জানান ইকবাল।
প্রসঙ্গত, বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে সিলেটসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ৭ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্প ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত- মায়ানমার সীমান্তে উত্তপ্তি হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১২০ কিলোমিটার।
আপনার মন্তব্য