জামালগঞ্জ প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০১৬ ২২:৩৭

জামালগঞ্জে কুকুরের কামড়ে নিহত ১, আহত ৭

জামালগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামে  এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে এই গ্রামের রমজান আলীর ছেলে ইমন আলী (৫) কে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। একই কুকুরের কামড়ে কালীবাড়ী গ্রামের মরম আলীর ছেলে আশোক আলী, শাহজাহান, উত্তর কামলা বাজের দুলাল মিয়ার ছেলে আদনান, সুব্রত সরকারের ছেলে স্বপ্নীল সরকার আহত হয়েছেন।

এছাড়া কালীবাড়ী গ্রামের ওসমান মিয়ার গৃহপালিত গাভী,আশোক আলীর ৩টি ছাগল এই কুকুরের কামড়ে মারা গেছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত