১৪ এপ্রিল, ২০১৬ ১৫:০৩
বাঙালির প্রাণের উৎসব ফেলা বৈশাখ। যেখানে জড়িয়ে আছে তাঁদের চেনা ঐতিহ্য। যে ঐতিহ্যকে ধারণ করে বাঙালি ফিরে পায় তাঁদের চিরায়ত পরিচয়। প্রাণের এ উৎসবে বর্ণাঢ্য অনুষ্ঠান করলও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দেশীয় খাবার দিয়ে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত, উপজেলা ভূমি কর্মকর্তা আনিসুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেহ,কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, সমবায় কর্মকর্তা শামিম আহমদ, মহিলা কর্ম সৌমিত্র কর সহ অন্যান্য কর্মকর্তা।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন চেয়াম্যান জহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই খছরু, যুবলীগ নেতা পারভেজ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু প্রমুখ।
পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত তার শুভেচ্ছা বক্তব্যে ফেঞ্চুগঞ্জ বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।
আপনার মন্তব্য