১৪ এপ্রিল, ২০১৬ ১৬:৫১
বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখ উৎযাপন উপলক্ষে জগন্নাথপুরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান বিপুল আয়োজনে উদযাপিত হয়েছে।
জগন্নাথপুরের সর্বস্তরের মানুষ সকাল থেকে নানা সাজে নেমে আসে পথে,
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। প্রতি বছরের মতো এবারও শিশুদের নিয়ে খেলা করার সংগঠন, জগন্নাথপুর আর্ট স্কুল, উপজেলা প্রশাসন, উদীচী শিল্পী গোষ্ঠী ও অন্যান্য সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে পৌর পরিষদের ৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উৎসবের শুভ সূচনা হয় জাতীয় সংগীতের মাধ্যমে এবং পরে স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করেন।
আপনার মন্তব্য