১৪ এপ্রিল, ২০১৬ ১৭:৫৮
গানে প্রাণে কুলাউড়ায় উদযাপন করা হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বর্ষবরণে সকাল ৮টায় পৌর শহরের স্বাধীনতা সৌধ প্রাঙ্গণের শিরিষ তলায় লাল সূর্য খেলাঘর শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ১০টায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
পরে বর্ষবরণ উৎসব উপলক্ষে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর সাড়ে ১২টায় কুলাউড়া ডিগ্রি কলেজে নববর্ষ উদযাপন ও বার্ষিক ম্যাগাজিন “পথিকৃৎ” এর প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিনের সভাপতিত্বে ও প্রভাষক সিপার উদ্দিন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ম্যাগাজিন প্রকাশনা কমিটির আহ্বায়ক আব্দুল মানিক, কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মুহিত, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু প্রমুখ।
আপনার মন্তব্য