১৪ এপ্রিল, ২০১৬ ১৯:২৪
‘এসো হে বৈশাখ, এসো এসো’ এবং তোরা সব জয়ধ্বনি কর’ সহ নানা গানের সুরে ১৪ এপ্রিল (১ বৈশাখ) বৃহস্পতিবার বৈশাখকে বরণ করেছে বড়লেখাবাসী।
উপজেলাজুড়ে নানা আয়োজনে দিনভর চলে বর্ষবরণ। গান-বাজনা আর নৃত্যের তালে তালে তুলে ধরা হয়েছে বাঙ্গালীর সাংস্কৃতিক ঐতিহ্যকে। বিভিন্ন এলাকায় বসেছিল মেলা, সঙ্গে ছিল শোভাযাত্রা। তীব্র দাপদাহ এবং রোদ উপেক্ষা করে সবাই উপভোগ করছেন বৈশাখী সব আয়োজন। সবমিলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই বরণ করা হয়েছে বাংলা নববর্ষ।
এদিকে, বৈশাখের নিরাপত্তা সুরক্ষিত করতে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নজরুল একাডেমীর অনুষ্ঠানস্থলে বসানো হয়েছিল ক্লোজ সার্কিট ক্যামেরা। সকল অনুষ্ঠানস্থলে নিরাপত্তায় ছিলেন পুলিশ এবং গোয়েন্দা সদস্যরা।
উপজেলা প্রশাসন : বাংলা নববর্ষকে বরণ করতে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহর প্রদক্ষিণ করে বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। আনন্দ র্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন।
নজরুল একাডেমী : নজরুল একাডেমী বড়লেখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় পৌর শহরে শোভাযাত্রা বের হয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের নজরুল একাডেমী মে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় একাডেমীর উপদেষ্টা দিপক নন্দীর সভাপতিত্বে ও উপদেষ্টা মছরুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র কামরান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এড. গোপাল দত্ত, ডা: দিগেন্দ্র চন্দ্র দেব নাথ, এড. জিল্লুর রহমান, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও একাডেমীর উপদেষ্টা তাজ উদ্দিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন একাডেমীর উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাধারণ সম্পাদক মিলন দে প্রমুখ। আলোচনা সভা শেষে সকাল সাড়ে ১১টা থেকে বিকেলে পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যোজনস্ পরিবার : বড়লেখা নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘এসো তুমি বন্ধু হবে’ এই স্লোগানে বর্ষবরণ করে যোজনস্ পরিবার। সকালে কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন যোজনস্ এর আহবায়ক হামিদুর রহমান শিপলু, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, প্রভাষক এম হাসান আহমদ, যোজনস্ এর সমন্বয়ক রিফাত আহমদ, জুনেদ আহমদ, সমাজসেবক তাজুল ওয়াহিদ, আব্দুল আজিজ প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র কামরান চৌধুরী প্রমুখ।
উদ্বোধন শেষে শুরু হয় বর্ষবরণের গান। দিনভর বাঙালী ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাধবকুন্ড উচ্চ বিদ্যালয় :
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাধবকুন্ড উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ ও ৮নং দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় সমাজসেবক সোয়াইব আলীর সভাপতিত্বে ও আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান এনাম উদ্দিন, সমাজসেবক আশরাফ হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম.এ মুহিদ খান, শিক্ষক আরিফুর রহমান, জয়নুল ইসলাম, দুলাল আহমদ, শিক্ষিকা রুবি বেগম, রোকিয়া বেগম, ফাহিমা বেগম, জাকিয়া আক্তার, সমি লংডকিরী প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বাংলা বর্ষকে বরণ করা হয়েছে ভিন্ন ভিন্ন আয়োজনে।
আপনার মন্তব্য