নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০১৬ ২০:৩৭

নগরীতে স্বামীর সাথে ‘কলহের জেরে’ স্ত্রীর আত্মহত্যা

সিলেট নগরীর শামীমাবাদ এলাকায়  স্বামীর সাথে 'কলহের জেরে'  স্ত্রী সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।  কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এই খবর নিশ্চিত করে জানিয়েছেন- 'পুলিশ লাশটি উদ্ধার করেছে'।

নিহতের নাম কণিকা কর (২৮)। তিনি ময়না করের স্ত্রী।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে শামীমাবাদ পিডিবি স্কুলের পার্শ্ববর্তী ৪ নং বাসা তার লাশ উদ্ধার করে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পারিবারিক বিষয় নিয়ে কণিকা কর ও তাঁর স্বামী ময়না করের ঝগড়া হয়। এক পর্যায়ে নিজ ঘরের দরজা বন্ধ করে দিয়ে কণিকা সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।

খবর পেয়ে নিহত কণিকার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত