নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০১৬ ২০:৪৩

স্বাধীনতা পদক পাওয়ায় সিলেটে অর্থমন্ত্রীর সংবর্ধনা শনিবার

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে শনিবার গণসংবর্ধনা দেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। এবার স্বাধীনতা পদক প্রাপ্তিতে মন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হবে।

বিকাল ৩টায় কবি নজরুল অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এদিকে, সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রীকে স্বাগত জানিয়ে নগরীতে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি তোরণ। আওয়ামী লীগ ছাড়া সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও তোরণ নির্মাণ করা হয়েছে।

এদিকে, শনিবার এ অনুষ্ঠান ছাড়াও মন্ত্রী সকাল ১১টায় রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট বিভাগীয় বইমেলা উদ্বোধন, বিকেল ৫টায় তিনি বন্দরবাজারস্থ ষ্টেশন ক্লাবে লায়ন্স ক্লাব অব সিলেটের ৪২ বছর পূর্তি যোগদান এবং পরদিন রবিবার তিনি বেশ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন।  রোববার বেলা দেড়টায় অর্থমন্ত্রীর সিলেট ত্যাগের কথা।

আপনার মন্তব্য

আলোচিত