সুনামগঞ্জ প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০১৬ ১৩:০৭

ধর্মপাশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় শের আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শের আলী উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন গ্রামের চান্দু মিয়ার ছেলে। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হাড়গুড় হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শের আলী ওইদিন সকালে হাড়গুড় হাওরে কাজ করতে যায়। পরে আকস্মিক বজ্রপাতে শের আলী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় সকাল পৌনে নয়টায় শের আলীকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত